আন্দারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে নদীর কিনারে নিয়ে আসে। তবে তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেয়।

খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করে। বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় রফিক ঘরামী বলেন, ‘গাজীর খেয়াঘাট এলাকায় একটি মৃত তিমি ভেসে আসার খবর শুনে ছেলে-মেয়েদের নিয়ে দেখতে এসেছি।’

স্থানীয় জেলে কামাল হোসেনের ধারণা, সমুদ্রে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, ‘বরগুনার উপকূলে একের পর এক মৃত তিমি ভেসে আসছে। কিন্তু কী কারণে এসব তিমির মৃত্যু হচ্ছে, তা জানা যাচ্ছে না। তিমিগুলো রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

তালতলী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে মৃত তিমির খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেটি উদ্ধার করেছেন। তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই দ্রুত মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর