নোয়াখালীতে জঙ্গলে মিলল জীবিত নবজাতক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জঙ্গল থেকে জীবিত এক নবজাতক উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশের এলাকার জঙ্গল থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন জানান, স্থানীয় এক বাসিন্দা দক্ষিণ মইশাই সড়ক দিয়ে যাওয়ার সময় জঙ্গল থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চান। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরে নিয়ে যাওয়া হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ উভয়...
নোয়াখালীতে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চোরদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর