নৈশপ্রহরীকে হত্যার পর ২ স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বজারের নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে। উপজেলার চাপরাশিরহাট চাপরাশিরহাট পশ্চিম বাজারে আজ শুক্রবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। 

নৈশপ্রহরী নাম শহীদ উল্যাহ (৫০)। তিনি উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা ও প্রতিষ্ঠানের মালিকেরা জানান, আজ শুক্রবার ভোররাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে পিকআপ ভ্যান নিয়ে ঢোকে ডাকাত দল। এ সময় বাজারের দায়িত্বে থাকা চারজন নৈশপ্রহরীর মধ্যে তিনজনের মুখে স্কচটেপ দিয়ে তাদেরকে বেধে রাখেন। এ ছড়া শহীদ উল্যাহকে হত্যা করে তারা। পরে ‘মা-মনি জুয়েলার্স’ ও ‘নূর জুয়েলার্স’ নামের দুটি স্বর্ণের দোকানের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় তারা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। 

মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, শুক্রবার ভোর রাতের দিকে ৪০/৫০ জনের একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করে। এ সময় তারা ‘নূর জুয়েলার্স’ ও তাঁর প্রতিষ্ঠানের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় মা-মনি জুয়েলার্সে লকার কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। 

স্বর্ণের দোকানের লকার ভেঙে নগদ অর্থ নিয়ে যায় ডাকাত দল। ছবি: ইনডিপেনডেন্ট এদিকে মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান, একই সময়ে নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াইশ ভরি রুপা লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানান, ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে ডাকাতদের প্রতিহত করতে চেষ্টা করেন নৈশপ্রহরী শহীদ উল্যাহ। ডাকাত দল তাকে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর