সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমনাগমনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। সেই সঙ্গে দ্বীপের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে। 

এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। 

তিনি জানান, নির্বাচনে যাতে কোন ধরনের সহিংসতা কিংবা নাশকতা না ঘটে সে বিবেচনায় জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সকল পর্যটকদের দ্বীপ ছাড়াতে হবে।  আগামী ৯ জানুয়ারি থেকে যথারীতি জাহাজ চলাচল শুরু হবে। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করে ৮ টি জাহাজ।

এদিকে শুধু ৭ জানুয়ারি কক্সবাজার জেলার সকল হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে বহিরাগত কেউ অবস্থান করতে পারবে না বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।   

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। বুধবার রাতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহলের সময় এ...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রেললাইনে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কার পর এমন দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা ও চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর