কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৭

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

৬ দিন সাগরে ভেসে থাকার পর কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে নারী-শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, উন্নত জীবনের আশায় মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফ নিয়ে গিয়ে নৌকায় তোলা হয়। এরপর সাত দিন ধরে সাগরে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে বিভিন্ন সময়ে মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। 

মুক্তিপণ দিতে না পারায় সাতজনকে সাগরে ফেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নৌকাটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তবে, ঘটনাস্থল থেকে দুই নারী, দুই শিশু, ২৩ জন পুরুষসহ ২৭ জনকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। 

‎ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের পর মো. সাম্মত আলী (৭০) নামের এক কৃষককে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। 
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায়...
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায়...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনার কাজ চলছে। টাকা ছাড়াও এসব দান বাক্সে বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের...
রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে নতুন করে...
চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন মজুরিকাঠামোর এ তথ্য...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর