রামুতে বৌদ্ধ বিহারে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম

কক্সবাজারের রামুতে শুক্রবার রাতে একটি বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে ‘অজ্ঞাত দুর্বৃত্ত’রা। আগুনে বৌদ্ধ বিহারের কাঠের সিঁড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকার রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরি ‘উসাইচেন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং)’ পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন।

রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভিতরে থাকা লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান।  এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টার এক পর্যায়ে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা কীভাবে ঘটেছে বা কোন দুর্বৃত্তরা সংঘটন করেছে কিনা পুলিশ তদন্ত করছে।’

আগুনে বৌদ্ধ বিহারটির ভিতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর