খাগড়াছড়িতে ১৯ কেন্দ্রে ভোট দিতে যায়নি কেউ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

খাগড়াছড়িতে ৩ উপজেলার ১৯টি কেন্দ্রে ভোট দিতে যায়নি কোনো ভোটার। এর মধ্যে পানছড়ি উপজেলার ১১টি, লক্ষ্মীছড়িতে ৫টি এবং দীঘিনালায় ৩টি কেন্দ্র ভোটশূন্য ছিল। আজ রোববার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। 

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকতা  অঞ্জন দাশ জানান, ‌লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার ভোট দেয়নি । এছাড়া দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ১ জন ভোটার ভোট দিয়েছেন।

অন্যদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকতা সুলতানা রাজিয়া জানান, ভোটার কেন্দ্রে না আসায় বর্মাছড়ি ইউনিয়নে ৪টা ও লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ১টি কেন্দ্র ভোটশূন্য থাকে।

দীঘিনালার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, উপজেলার নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার ভোট দেয়নি। এসব কেন্দ্রের সবাই পাহাড়ি ভোটার।

১৯ কেন্দ্রে ভোটশূন্য হওয়ার ঘটনায় ইউপিডিএফের ভোট বর্জন কর্মসূচিকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মুলেন্দু চৌধুরী বলেন, ‘ইউপিডিএফ ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল। তারা যেহেতু সশস্ত্র সংগঠন সেকারণে মানুষ তাদের ভয়ে ভোট দিতে কেন্দ্রে আসেনি। এ কারণে দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হয়েছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, ‘নির্বাচনের ওপরে মানুষের কোনো  আস্থা নেই। তাই ভোটাররা ভোট না দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।’ 

 

খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
লোডিং...

এলাকার খবর