‘স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা’, চারদিন পর মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০ এএম

কুমিল্লার চান্দিনায় এক বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বাসাটি থেকে পচা গন্ধ আসায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। তিন থেকে চারদিন আগে স্ত্রীকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯টায় চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামের আনিছ মোহাম্মদের বাড়ি এলাকার স্বপ্না বেগমের বাসার দ্বিতীয় তলা থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
 
নিহতেরা হলেন চান্দিনার ছায়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২) ও কুমিল্লা আদর্শ সদর এলাকার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮)। রোজিনা আক্তার একটি পার্লারে কাজ করলেও সোহেলের কোনো নির্দিষ্ট কাজ ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

একই ফ্ল্যাটের বাসিন্দা ফরহাদ হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‌‘আমি ওই ভবনের তৃতীয় তলায় থাকি। গতকাল থেকে দ্বিতীয় তলায় পঁচা গন্ধ পাই। প্রথমে ভেবেছি হয়তো ময়লার গন্ধ। আজ জুমার নামাজের পরও একইভাবে গন্ধ পেয়ে দরজায় ধাক্কা দিই। কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই। পর তাদের ফোন নম্বরে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি। সন্ধ্যার পর থেকে তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেনি। অবশেষে থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দুই মরদেহ দেখতে পায়। প্রথম কক্ষে স্বামী ফ্যানের সাথে ঝুলে আছে, আর ভেতরের কক্ষের বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে আছে। দুটি মরদেহই ফুলে পঁচে আছে।’

নিহত রোজিনার ভাই শাহজাহান জানান, সোহেল মাদকাসক্ত ছিল। প্রায়ই রোজিনাকে মারধর করত। ১০-১৫ দিন আগে মাদকের টাকার জন্য মারধর করায় রোজিনা তাদের বাড়ি চলে যান। আবার তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসেন সোহেল।

রোজিনা-সোহেল দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন বলে জানান নিহত সোহেলের বোন মুন্নী আক্তার। তিনি বলেন, ‘দুই বছর আগে তারা ভালবেসে বিয়ে করেছিল। তাদের কোনো সন্তান নেই। সোহেল গত ১৯ তারিখে আমার বাসায় গিয়েছিল। তারপর থেকে তাকে ফোনেও আর পাইনি। তার স্ত্রীর ফোনেও কল দিয়েছিলাম। কেউ রিসিভ করেনি। আজ সন্ধ্যার পর বাসার মালিক ফোন করার পর আমি ঘটনাস্থলে আসি এবং এ ঘটনা দেখি।’ 

এ বিষয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল থাকায় স্ত্রীকে শ্বাসরূদ্ধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী সোহেল। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ৩-৪দিন আগে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমরা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর