ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৩ শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে ২৪৩ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন। শনিবার দুপুরে চিনাইরে শিশু মেলার উদ্বোধন ও ১৯তম চিনাইর শিশু মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। 

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

মন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করেছেন। তিনি বিপুল সংখ্যক স্কুল কলেজ জাতীয়করণ ও এমপিওভুক্ত করেছেন। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক ও উপবৃত্তি ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে দেশ ও জাতি এসব সুদূরপ্রসারী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে।’

পূর্তমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেক শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা ও তাঁর সহধর্মীণি সাঈদা হুদা, ব্রাহ্মণবাড়িয় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ। 

বিশেষ অতিথি নুরুল হুদা তাঁর বক্তব্যে বলেন, ‘তুর্কমেনিস্তান থেকে শুরু করে তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফগানিস্তান হয়ে ৭ হাজার বছরের বর্ণিল পথ পরিক্রমায় বাংলা ভাষা এ অঞ্চলে বিকাশ লাভ করেছে। বাঙালি ও বাংলা ভাষার প্রতি মমত্ববোধ থেকেই ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চলমান।’ 

পরে অতিথিরা বৃত্তি প্রাপ্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তি বিতরণ করেন।  

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অবশেষে কনসার্ট হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর