ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকিটের যাত্রী ধরায় হামলা, স্টেশন মাস্টারসহ আহত ২

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা হয়। 

পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানায়, আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে গেটে দাঁড় করান টিকিট কালেকটর সঞ্জিত মন্ডল। এ নিয়ে বিনা টিকিটের ওই যাত্রী তার সঙ্গে বচসায় লিপ্ত হন। পরে টিকিট কালেকটর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেসময় বিনা টিকিটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০/১২জন সেখানে জড়ো হয়। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেন। ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দেন। 

এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে বিনা টিকিটের ওই যাত্রী আবার ৮/১০জনকে নিয়ে এসে হামলা চালিয়ে টিকিট কালেকটর সঞ্জিত মন্ডলকে মারধর করেন। স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে স্টেশন মাস্টার সাকিল জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে সাকিলকেও মারধর করা হয়। 

ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে ধরায় টিকেট কালেকটরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়। 

সাকিল জাহান বলেন, ‘এমন হলে টিকিট কালেকটররা কাজ করবে কীভাবে? আতঙ্কতো আছেই। এ বিষয়ে থানায় অভিযোগ দিচ্ছি।’ 
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া জানান, আজ সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি ঘটনাটি মিটমাট করে দেন। এরপর আবার দুপুরে এসে দুজনকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগপ্রাপ্তি স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর