কেনাকাটা শেষে ফেরার পথে দুর্ঘটনা, বাবার পর প্রাণ গেল মা-ছেলের

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৮:২৬ এএম

কুমিল্লার চান্দিনায় পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রবাসী আবু হানিফ। এ ঘটনায় আবু হানিফের চিকিৎসাধীন স্ত্রী ও একমাত্র ছেলেও মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে ছেলে ইরফান হোসেন (১৫) ও রাতে স্ত্রী শারমিন চৌধুরীর (৩৮) মৃত্যু হয়। 

নিহতদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে। এর আগে রোববার রাত পৌঁনে ১০টায় চান্দিনা বাজার থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মারা যান প্রবাসী হানিফ। 

নিহত আবু হানিফের ছোট ভাই সাবেক ইউপি সদস্য আবুল করিম জানান, চার ভাইয়ের মধ্যে মধ্যে আবু হানিফ দ্বিতীয়। তাঁর এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী–ছেলেকে নিয়ে গত রোববার চান্দিনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় স্টার লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে মারাত্মক আহত হন আবু হানিফ, তাঁর স্ত্রী ও ছেলে।

আবুল করিম আরও জানান, হাসপাতালে নেওয়ার পর তাঁর ভাই আবু হানিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্ত্রী ও সন্তানকে কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তাঁর ভাতিজা এবং রাতে তাঁর ভাবি মারা যান।

কান্নাজড়িত কণ্ঠে আবুল করিম বলেন, ‘আমার ভাই আবু হানিফের পরিবারে চার বছরের একমাত্র মেয়ে মরিয়ম ছাড়া আর কেউ রইল না।’ 

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো একটি পরিবার। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর