কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ০২ মে ২০২৪, ০৮:২৭ পিএম

কুমিল্লার চার উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় পৃথক বজ্রপাতে এ প্রাণহানি হয়।

বজ্রপাতে নিহতরা হলেন- চান্দিনার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ফোন করে একজনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন। ওই ব্যক্তি কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়।’

কিছমত-শ্রীমন্তপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মন্দির মিয়া বলেন, ‘আজ বিকেলে ধান ক্ষেতে কিটনাশক ছিটানোর সময় হঠাৎ বৃষ্টি নামলে ছিটানোর মেশিন জমির কাছে রেখে বাড়িতে চলে আসেন দৌলতুর রহমান। কিছুক্ষণ পর বৃষ্টি কমলে মেশিনটি আনতে গিয়ে তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে বুড়িচংয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত। 
স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলম হোসেন জমিতে ধান কাটছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। তবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

এদিকে প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবার বিকেল থেকে কুমিল্লার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও আবহাওয়া পর্যবেক্ষণাগার এলাকায় সামান্যবৃষ্টিপাত হয়েছে, যা ১ মিলিমিটারেরও কম। এদিন কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর