টেকনাফ উপজেলা নির্বাচন

জমায়েতে ফাঁকা গুলি করার অভিযোগ সাবেক এমপি বদির বিরুদ্ধে

আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:২৩ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে হোয়াইক্ষং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, ‘সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তাঁর গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমদের পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছেন।’

নুরুল আলম অভিযোগ করে বলেন, ‘সংসদ সদস্যের স্টিকার সংবলিত গাড়ি থেকে নেমে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় আমাকে লক্ষ্য করে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ পরপর দুই রাউন্ড গুলি চালায়। কৌশলগত কারণে তা আমার গায়ে লাগেনি।’
 
এ ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেছেন চেয়ারম্যান নুরুল আলম।
  
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, ‘বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের ওপর গুলির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গুলির  বিষয়ে জানতে সাবেক এমপি বদির মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর