ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

আপডেট : ০৬ মে ২০২৪, ১১:৩৬ পিএম

ভোট গ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক আদেশে নির্বাচনটি স্থগিতের এই নির্দেশনা দেয় কমিশন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, একজন প্রার্থী আদালতে নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় আদালতের আদেশে নির্বাচন কমিশন এই নির্দেশনা দিয়েছেন। প্রথম ধাপে ৮ মে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয় আজ ৬ মে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই–বাছাইয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছালেহা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে ছালেহা বেগম হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন এবং গত ২৫ এপ্রিল হাইকোর্ট বিভাগ ছালেহা বেগমের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।  হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে এবং  ৬ মের আদেশে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ, নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদ থেকে পদত্যাগ না করেই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করায় ছালেহা বেগমের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। 
ছালেহা বেগম বলেন, ‘আমি আমার প্রার্থীতা ফিরে পেতেই হাইকোর্টে রিট করেছি। তবে এখনো ইউপি মেম্বার পদ থেকে পদত্যাগ করিনি।’ 

নির্বাচন স্থগিত হওয়ার নির্দেশনা আসার আগ পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ধন্ধিতার জন্য প্রচার-প্রচারণা চালায়। 

অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর