বেকারিতে খাদ্যপণ্যে ব্যবহার হচ্ছিল কাপড়ের রং

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় দুটি বেকারিতে তৈরি খাদ্যপণ্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযান সূত্রে জানা যায়, বেকারি দুটিতে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

অভিযান শেষে প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠান দুটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চক ঢাকিরকান্দা গ্রাম থেকে...
‎ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের পর মো. সাম্মত আলী (৭০) নামের এক কৃষককে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। 
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায়...
রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থায় বারবার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর...
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার। ৭ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আসা এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে, রায়ের পর...
দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন ও সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চল নিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর