কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:০৬ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ প্রদান করা হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান স্বপদে বহাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।  যাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে একটি রিট করেন। যে জটিলতা কাটাতে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন চান্দিনা উপজেলা পরিষদের সকল নির্বাচন স্থগিত করেছে। 

এদিকে নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, রিট পিটিশনের এর আলোকে সুপ্রীমকোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ্র-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমাদেরকে ৫ জুন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে।’

এরআগে একই কারণে প্রথম ধাপের নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই দিনে পাঁচজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় এসব...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই নির্বাচন ছিল হাসনাত আবদুল্লাহ বনাম বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস...
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষের মার্কায় সিল মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে সিল মারা কোনো ব্যালট...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর