এস আর শিপিং নয়, এমভি আবদুল্লাহ ছাড়াতে মুক্তিপণ দিয়েছে বিমা কোম্পানি

আপডেট : ১৬ মে ২০২৪, ১২:৩৩ পিএম

সোমালীয় জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েই মুক্তি মিলেছে জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ নাবিকের। কিন্তু এই টাকার অংক কত ছিল কিংবা এই টাকা কে দিয়েছে এসব প্রশ্ন ঘিরে গেল এক মাস ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা। এই মুক্তিপণের টাকা পরিশোধ প্রক্রিয়া ও দেশে চলমান ডলার সংকটে সেটি যোগান দেওয়া নিয়েও ছিল আলোচনা। তবে জাহাজ দেশে ফিরে আসার পর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, উচ্চ শ্রেণির বিমার আওতায় থাকায় মুক্তিপণের টাকা পরিশোধ করেছে সংশ্লিষ্ট বিমা কোম্পানি।

এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, ‘অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি হয়েছে, সেটা আমরা অনেকটাই বিমার মাধ্যমে সামাল দিয়েছি। আমাদের জাহাজের ফার্স্ট ক্লাস বিমা করা ছিল। তাই মুক্তিপণের কোনো টাকাই দিতে হয়নি আমাদেরকে। সব টাকাই দিয়েছে বিমা কোম্পানি।’

তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নৌ পরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এমভি আবদুল্লাহ জাহাজটির মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বিমা করা হয়েছিল যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সঙ্গে। সাধারণত জাহাজ মালিকেরা এ ধরনের যাত্রা ঝুঁকি বিবেচনা করে পাঁচ থেকে সাত দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপানভিত্তিক ২০টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বিমা করে। এ জন্য জাহাজ মালিককে গুণতে হয় সর্বনিম্ন ৫০ হাজার ডলার। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘এসব ঝুঁকিপূর্ণ রুটে চলাচলের ক্ষেত্রে জাহাজ মালিকদের অবশ্য নৌপরিবহন দপ্তরের নির্দেশনা মেনে চলা উচিত। সঠিক বিমা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব।’

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, চট্টগ্রাম বন্দর চায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ঝুঁকিমুক্ত ভাবে সাগরে চলাচল করুক। এ জন্য জাহাজ মালিকদেরকেও দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে সব সময় নৌবাহিনী দিয়ে এ ধরনের সমস্যা সমাধান সম্ভব নাও হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ পথে জাহাজে গানম্যান নেওয়া উচিত।

মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে, এম ভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে ৫ মিলিয়ন ডলার মুক্তিপণ দিতে হয়েছে।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করা হয়। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতাও। কিন্তু অগ্রগতি আসতে সময় লাগছিল। 

জাহাজটির জিম্মি নাবিকদের ঈদও কাটে বন্দী দশায়। তবে তাঁদের ঈদের দিন ভালো খাবার দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল।

গত ১৩ এপ্রিল দিবাগত মধ্যরাতে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায়  এমভি আবদুল্লাহ। পরের দিন দুপুরে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরে জাহাজটির মালিক প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর