স্বামীর বাইক থেকে ছিটকে মহাসড়কে, নারীকে পিষে মারল ট্রাক 

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:১৪ পিএম

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর এক নারী ট্রাকচাপায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফেরদৌসি বেগম (৪৫)। তিনি স্বামী মো. দুলাল মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি জেলার চান্দিনা থেকে কুমিল্লা শহরতলীর বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

নিহতের স্বামী মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা কুমিল্লা শহরতলীর চাঁনপুরে থাকি। আজ সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। বিকেলে মোটরবাইকে স্ত্রীকে বসিয়ে শহরতলীর চাঁনপুরের বাসার দিকে রওনা হই। পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষি। এতে স্ত্রী বাইক থেকে পড়ে যান। পেছনে থাকা একটি ট্রাক তাঁর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।’

ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর