বাজেট নিয়ে আনন্দ মিছিল, সাবেক ও বর্তমান মন্ত্রীর অনুসারীদের সংঘর্ষ

আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:০৩ পিএম

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বাজেটকে স্বাগত জানাতে চট্টগ্রামের আনোয়ারায় শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মিছিলে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

জানা গেছে, দেশের ৫৩তম ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বন্দর কমিউনিটি সেন্টারে সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকেরা এবং একই স্থানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সমর্থকেরাও সমাবেশের ঘোষণা দেয়। দুই পক্ষ দাবি করেছে আগে তারা সমাবেশের ডাক দেয়। বিকেল ৪টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও দুপুর থেকে এই সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।

সমাবেশ শুরু হওয়ার পর উভয় পক্ষ উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। এ সময় পুলিশ উভয় গ্রুপের মাঝে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পরই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

জাবেদ গ্রুপের অনুসারী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘তাদের (ওয়াসিকা গ্রুপ) অতর্কিত হামলায় মান্নান চৌধুরী, শাহাদাত হোসেন, সাইফুল গুরুতর আহত হয়েছে। এই হামলায় আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে।’

হামলার অভিযোগ অস্বীকার করে ওয়াসিকা গ্রুপের অনুসারী কাজী মুজাম্মেল হক বলেন, ‘আমরা বাজেটকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম দিয়েছি, একই স্থানে তারাও (জাবেদ গ্রুপ) প্রোগ্রামের ঘোষণা দেয়। পরবর্তীতে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।’

এ বিষয়ে আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘উভয় পক্ষের উত্তেজনার কারণে সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরবর্তীতে তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সংঘর্ষে জড়ায়। অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর