৪ ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৪০ পিএম

অবরোধ চার ঘণ্টা পর তুলে নেওয়ায় মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে শিক্ষার্থীদের অবরোধ চার ঘণ্টা পর তুলে নেওয়ায় মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। টানা চার ঘণ্টার অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম উভয়মুখী রাস্তায় অন্তত ১৫ কিলোমিটার যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। বিশেষ ভোগান্তিতে পড়েছে বিদেশগামী ও চিকিৎসার জন্য যাতায়াতকারী যাত্রীরা। রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহনকে চলাচল করতে দেওয়া হয়নি। 

আজ রোববার বিকেল ৪টা থেকে মহাসড়ক অবরোধ কারণে মহাসড়কে আটকা পড়ে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। যাত্রীরা জানান, বিদেশগামীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কারণ সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারলে অনেকেরই ফ্লাইট বাতিল হয়ে যাবে। আর ভারি ব্যাগ নিয়ে যাত্রীরা বাস থেকে নেমেও যেতে পারছেন না।

ঢাকা থেকে ফ্লাইট ধরার জন্য নোয়াখালী থেকে রওনা দেন দুবাই প্রবাসী পারভেজ হোসেন। অবরোধের কারণে পথে আটকা পড়েন তিনি। পারভেজ বলেন, ‘রাতে বিমানে আমি দুবাই যাব। রাত ১০টার মধ্যে বিমানবন্দরে থাকার কথা। যানজটের কারণে অনেক সময় পিছিয়ে পড়লাম। ঢাকা শহরে গিয়েও যদি যানজটে পড়ি তাহলে চরম ভোগান্তি হবে।’ 

অন্যদিকে সাধারণ পরিবহনে করে ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রওনা হওয়া অনেক যাত্রী। বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে বিক্ষোভকারীদের পার হয়ে অন্যপাড় থেকে ছোট যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায় তাদের। 

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম উভয়মুখী রাস্তায় অন্তত ১৫ কিলোমিটার এলকায় যানজটের সৃষ্টি হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা হওয়া মিজানুর রহমান বলেন, ‘শিশু সন্তানকে নিয়ে ঢামেক হাসপাতালে যাওয়ার নর‍্য রওনা দিয়েছিলাম। অবরোধের কারণে বাস যানজটে পড়ে টানা চার ঘণ্টা আটকে গেছি। পরিবারের সবাই বাসে চরম ভোগান্তিতে।’  

এদিকে অবরোধ তুলে নেওয়ার পর আন্দোলনকারীরা সর্বশেষ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর