কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট 

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫–২০ কিলোমিটার যানজট দেখা দেয়। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, কোটবাড়ি বিশ্বরোড থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে বিক্ষোভটি মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এসে তীব্র আকার ধারণ করে।

শিক্ষার্থীরা উভয় পাশের সড়ক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে তারা বলতে থাকেন, লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে; আমার সোনায় বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; কোটা না মেধা, মেধা, মেধা; শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ১৮ এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার; কোটা নামে কুঠার দিয়ে মেধার পিঠে আঘাত কেন; ৫২ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার; কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে তাদের এই বিক্ষোভ। তাদের একমাত্র দাবি কোটা প্রথা বাতিল হোক। কোটা প্রথা বাতিলের মাধ্যমে তাঁরা চাকরির সুষম বণ্টন চান।

ঢাকাচট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুবি শিক্ষার্থীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে ব্যাপক ভোগান্তি পড়েছেন উভপাশের যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন বিদেশগামী যাত্রীরা। রাতে যাদের ফ্লাইট আছে তারা পড়েছেন চরম বিপাকে। বিদেশগামী একাধিক যাত্রী জানান, অনেকের রাত ১০টা ও ১১টায় ফ্লাইট আছে। সময়মতো পৌঁছাতে না পারলে বিদেশ যেতে পারবেন না তাঁরা।

ময়মনামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ফলে উভয় দিকের রাস্তায় প্রায় ১০ কিলোমিটারেরও মতো যানজটের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ যানবাহনগুলো বাইপাস দিয়ে গন্তব্য যাচ্ছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর