পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:১৩ পিএম

পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে। এই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এসময় উভয়পক্ষের ইট–পাটেল নিক্ষেপ, পুলিশের ফাঁকাগুলি ও টিয়ারশাল নিক্ষেপে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। আহত শিক্ষার্থীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করেই মহাসড়কের দিকে রওনা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে ও বিশ্ববিদ্যালয় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের জন্য বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মহাসড়কের দিকে রওনা দেয় আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনেই লালমাই উদ্ভিদ উদ্যানের কাছে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এ সময় প্রায় আধাঘণ্টা তারা রাস্তার ওপর অবস্থান করে বিক্ষোভ মিছিল করে।  এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা মহাসড়কের দিকে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়।  শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কারও প্রতিপক্ষ নই। দেশের ব্যস্ততম কোনো রাস্তা যদি শিক্ষার্থীরা আটকে রাখে সেটি পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আমরা শুধুই আমাদের দায়িত্ব পালন করেছি।’ 

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর