বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ভোগান্তিতে স্থানীয়রা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিষ্কাশন হচ্ছে ৩২ হাজার কিউসেক পানি। এদিকে, হ্রদের তীরবর্তী এলাকা নিমজ্জিত হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা।

সোমবার সকালে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে বাড়তে থাকে কাপ্তাই হ্রদের পানি। এর ফলে তীরবর্তী এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকার অনেক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। পানি বাড়ায় পণ্য পরিবহনের ভোগান্তি দেখা দিয়েছে। সেই সাথে বিপাকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। যাতায়াতে দুর্ভোগে পড়ছে তারা। 

এদিকে পানি বেড়ে কাপ্তাই হ্রদের অন্যতম আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’ তলিয়ে যাওয়ায় হতাশ পর্যটকেরা। রাঙামাটি ঘুরতে এসে সেতুর সৌন্দর্য উপভোগ করতে না পেরে ক্ষোভ জানান তারা। 

পর্যটন কর্পোরেশন রাঙামাটির বিপণন কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘ঝুলন্ত সেতু তলিয়ে যাওয়া পর্যটকরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে ঘুরতে এসে ঠিকমতো লেকের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না।’

এর আগে গত ১৮ জুলাই পাহাড়ি ঢলে হ্রদের পানি বাড়লে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্ট মাসে আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের কাছ থেকে এই মাসের নির্ধারিত গ্যাস বিল না আদায়ের অনুরোধ জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর