কোটা সংস্কার আন্দোলন: কুমিল্লায় বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। শুক্রবারের এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয়, বৃহস্পতিবার শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিরব ছিল। তাই ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ দাবি করে তারা। 

এদিকে, বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যায় আন্দোলনকারীরা। পরে সেখান থেকে ফিরে গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার স্থানটিতে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।  

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোটা সংস্কার করার যে আন্দোলন, দাবি না আদায় হওয়া পর্যন্ত চালিয়ে যাব। শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রতিবাদ ও নিন্দা জানায়। 

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নিরব ভূমিকার কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে নামকরণ করে তারা। 

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় কোটা আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে দশটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। 

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোটা সংস্কার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কিছু শিক্ষার্থী।

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর