কুমিল্লার চান্দিনা বাজারে অন্তত তিন শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

আজ শনিবার সকাল ৯টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিন শ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন। 

মঈন উদ্দিন বলেন, উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে বাস-বে বা যাত্রী ছাউনি তৈরি করতে পারবে। 

এর আগে, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর