ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে এস আলম গ্রুপ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:১৮ এএম

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তাঁর ছয় ভাই। প্রায় এক লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়া বিপাকে পড়েছে গ্রুপটি। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সাত ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তাঁর ছয় ভাই।

এরইমধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা।  

স্থানীয়রা বলছেন, এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড বন্ধ হয়ে গেছে। ফলে অনেক শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে অনীহা রয়েছে অনেক ব্যাংকের। এ অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা।

এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন বলেন, শ্রমিকদের বেতন পরিশোধ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কারণ ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে চাচ্ছে না। বিভিন্নভাবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে টাকা সংগ্রহ করে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে।

গ্রুপটির চিনি ও ভোজ্যতেলের উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা।

চাক্তাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, গত ১৫ দিনে চিনির দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। পাশাপাশি ভোজ্যতেলের দামও এই এক দেড় মাসে বেড়েছে অনেক।

এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুই ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় দুই লাখ কর্মী।

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর