কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের ধাক্কায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন প্রাণ হারান। তাদের মধ্যে একজন শিশু ও দুজন নারী রয়েছেন।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপপরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ।

নিহতরা হলেন জাহানারা বেগম (৬০) ও  শিশু জিয়ানা (১১), ডলি আক্তার (৩০), বোরহান (২৮) ও মোহাম্মদ আলী (৩২)।

জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন। 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপপরিদর্শক মো. হেলাল বলেন, ‘মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করেছে পুলিশ।’

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী মারা যান। আহত যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন, জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। কিন্তু বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় স্বজনরা আইনি ব্যবস্থা নেবেন বলে শুনেছি। তবে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে আছে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর