আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক দল কী করছে। আমরা এই গণঅভ্যুত্থানকে যে স্পিরিট নিয়ে ওয়াসিম রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাঈদ রক্ত দিয়েছে, আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কতটা এগিয়ে গেলাম, সেই হিসাবনিকাশ এখন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’

আজ শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ সোহেল।

সংবর্ধনা শেষে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোনো হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।’ 

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে, এটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, সেটি ছাত্র নাগরিক কোন ধরনের তোয়াক্কা করে না।’

অনুষ্ঠানে আরও অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসির শতাধিক পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান নেন তারা। এসময় তিন দফা দাবিতে...
১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই কুমিল্লা সদর হাসপাতালের প্রধান ভবনের নিচ তলার দুটি ওয়ার্ডে। সোমবার সকালে অতি ভারী বৃষ্টিপাতের পর মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে জলাবদ্ধতা তৈরি হলে এরপর থেকেই...
কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা কুমিল্লা নগরীর অজিত গুহ...
এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর