কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ এএম

কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা দুই ঘণ্টা কাজ করে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
  
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  ওই আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনশেড দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।  আগুন নেভানোর পানি আনতে হয়েছে দূরের পুকুর থেকে। সেইসঙ্গে মহাসড়কে যানজট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। মোট কয়টি দোকান ভস্মীভূত হয়েছে, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে শতাধিক দোকান পুড়েছে।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর