কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। পৌনে ১১টায় প্রশাসনের হস্তপেক্ষে ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। 

অবরোধের কারণে শুক্রবার দুপুরে মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সাথে কাজ করছে বিএনপি নেতা-কর্মীরা।

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস ধরে তাঁদের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। দুই মাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে তাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে তারা ঘর ভাড়া দিতে পারছেন না। এমনকি খাওয়া-দাওয়াও করতে পারছেন না। 

এক শ্রমিক বলেন, ‘আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি।’

এদিকে আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সাথে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন বলেন, ‘তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। আজ (শুক্রবার) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সাথে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করব বলে আশ্বস্ত করি। আমাদের কথার ওপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। আজ শুক্রবার জুম্মার দিন, মহাসড়কের যানজট নিরসনে আমাদের নেতা-কর্মীরা কাজ করছে।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ। বিকেলের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর