রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম

রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে।

মামলার একমাত্র আসামি মো. ফাহিম (২৫) পলাতক রয়েছেন| ভুক্তভোগী তরুণীর বাড়ি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে থাকতেন না বলে জানা গেছে।

কাউখালী থানা সূত্র জানায়, ভুক্তভোগী গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পোয়াপাড়ায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আনোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম  গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

সর্বশেষ গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণে বাধা দিলে ফাহিম ঐ তরুণীকে মারধর করে। আঘাতপ্রাপ্ত হয়ে তরুণীকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তরুণী থানায় অভিযোগ দেয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ নিয়ে মামলা লিপিবদ্ধ করেছি। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধর্ষণসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর