রাঙামাটিতে অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি ও ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙামাটির কাউখালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজ’ এর ব্যানারে আজ রোববার সকালে জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জিমনেসিয়াম মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত পাঁচটি দিন অতিবাহিত হলেও খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়নি। এদের কোথায় রাখা হয়েছে এ বিষয়ে তাদের পরিবার এখনও জানতে পারছে না। এদিকে গত ১৬ এপ্রিল রাঙামাটির কাউখালীতে এক মারমা ছাত্রী ধর্ষণের শিকার হলেও এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

এসব ঘটনার নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

সাধারণ শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, পাহাড়ি ছাত্র পরিষদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটির সহসভাপতি কবিতা চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মেরিন ত্রিপুরা।

সমাবেশের আগে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে মুক্তি ও ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে জিমনেসিয়াম মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি জেলা পরিষদ হয়ে জিমনেসিয়াম মাঠে গিয়ে সমাবেশে যোগ দেয়।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর