চট্টগ্রাম চিড়িয়াখানায় দুই দফায় জন্ম নিল অজগরের ৩৩ বাচ্চা

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:১৭ পিএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ডিম ফুটে বেরিয়েছে ৩৩টি বাচ্চা। ১১ জুন থেকে ২৪ জুনের মধ্যে দুই দফায় জন্ম নেওয়া এসব সাপ রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর ছাড়া হবে গভীর জঙ্গলে। যা প্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্যের কাজ করবে।

ছোট প্লাস্টিকের বক্সে ডিম ফুটে সদ্য জন্ম নেওয়া অজগরের বাচ্চাগুলো এখনও পুরোপুরি প্রস্তুত নয় প্রকৃতির কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য। তাই এদের রাখা হয়েছে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ কেন্দ্রে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি ইনকিউবেটর চিকিৎসক ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গত ৪ ও ১৪ এপ্রিল চিড়িয়াখানার সাপের খাঁচায় থাকা দুটি অজগর ২৪টি ও ২১টি করে মোট ৪৫টি ডিম দেয়। এরপর চিড়িয়াখানার নিজস্ব ইনকিউবেটরে ৩৩টি বাচ্চা অজগর জন্ম নেয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরেনারি সার্জন ডা. সারোয়ার উদ্দিন বলেন, সদ্য জন্ম নেওয়া এই সাপের বাচ্চাগুলোকে প্রকৃতিতে ছাড়ার উপযোগী করে গড়ে তোলা হবে।

এর আগেও অজগর প্রজননে সফল হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। কয়েক বছরে ১১৫টি বাচ্চার মধ্যে ৮০টি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর