কারিগরি ত্রুটিতে মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরল বিমানের ফ্লাইট

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম

কারগরি ত্রুটির কারণে মাঝপথ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানে থাকা ২৮৭ যাত্রী নিরাপদে রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি চট্টগ্রামে ফেরত আসে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।

ফাইল ছবিবিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG 148 বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানটিতে ২৮৭ জন যাত্রী ছিল। পরে এসব যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু মাঝপথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি সকাল ৮টা ৫৮ মিনিটে ফের চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

সকল যাত্রী নিরাপদে রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি এ মুহূর্তে বিমানবন্দরের ৮ নম্বর বে-তে অবস্থান করছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর