একবার বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি যেখানে সারা বছর

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৮:৩০ এএম

একবার বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি থাকে সারাবছর। দুই যুগ ধরে এমন অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে দিন। ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁনপুর এলাকার চিত্র এটি। শুধু ঘর নয়, রাস্তা-ঘাট, উঠান, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। বছরে একবার বৃষ্টির পানি জমলে সেই পানি থেকে যায় সারা বছরই। 

অপরিকল্পিত বাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতী নদীতে বাঁধ দিয়ে মাছের ঘের স্থাপনের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধ এলাকায় দিনদিন কমছে ব্যবসা-বাণিজ্য ও যান চলাচলও। টানা ময়লা পানিতে চলাচল করায় চর্মরোগে আক্রান্ত অনেকেই। 

প্রশাসন বলছে, চাঁনপুরের বাসিন্দাদের জলাবদ্ধতা ভোগান্তির বিষয়টি নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ‘দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা অবস্থা। পানিবাহিত রোগ, চর্মরোগ এগুলো আমরা শুনেছি। মানুষ আক্রান্ত হচ্ছে। চলাচলে অসুবিধা তো আছেই। এই বিষয়টি আমাদের অগ্রাধিকারে আছে।’

জলজটের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৩০ হাজার মানুষ। 

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর