বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল: আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরে ‘বই দেখছে’ পুলিশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি মসজিদের ইমান-মুয়াজ্জিন ও যুবলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে আইনের বই দেখা হচ্ছে বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। 

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম ও চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আবদুল করিম।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পরে মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে অভিযানে নামে পুলিশ।

পরে রাত ৯টার দিকে সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং স্থানীয় যুবলীগ কর্মী করিমকে আটক করে পুলিশ।

আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা জানিয়ে আজ শনিবার সকালে পুলিশ কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, ‘আমরা আইনের বই দেখছি (সিআরপিসি (CRPC) বা ফৌজদারি কার্যবিধি)। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। আটক তিনজনের বিরুদ্ধে কী মামলা দেওয়া হবে তা ১টার আগে বলতে পারছি না।’ 

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এ ধরনের কর্মসূচির প্রতিবাদে রাতে চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর