নোয়াখালীতে নিখোঁজ একদিন পর মৎস্য খামারে মিলল যুবকের মরদেহ

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর মৎস্য খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের মন্টু মিয়ার মৎস্য খামারের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবকের নাম মো. ফারুক (২৬)। ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবগ্রামের মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারুক মানসিক সমস্যায় ছিলেন। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান।  বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খাঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার খামারের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ বলেন, আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী নিহত ফারুক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মন্টু মিয়ার মৎস্য খামারের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর