হত্যা-ধর্ষণসহ অপরাধের রাজ্য রোহিঙ্গা ক্যাম্প, মাসে ৪২ মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

মাদক, অস্ত্র, মানবপাচার থেকে শুরু করে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানা অপরাধের রাজ্য হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। মাসে গড়ে মামলা হচ্ছে ৪২টি। এছাড়াও অনেক অপরাধ থাকছে আইনশৃঙ্খলাবাহিনীর দৃষ্টির বাইরে। বিশ্লেষকরা বলছেন, সংকটাপন্ন এই জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা গেড়ে বসেছে।

বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক আশ্রয়কেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। হত্যা, ধর্ষণ, মাদক, মানবপাচারসহ এমন কোন অপরাধ নেই, যা ক্যাম্পগুলোতে ঘটছে না। অপরাধ পরিসংখ্যানের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী।  

হত্যা মামলা ২৬৩, মাদক মামলা ২ হাজার ৫৮৯, অস্ত্র মামলা ৪১৮, ধর্ষণ মামরা ১৪৫, অপহরণ মামলা ৯৩, মানব পাচার মামলা ৫৫ এবং অন্যান্য মামলা                     ৪৩২ টি মামলা রয়েছে।
 
শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ৪ হাজার ৫৪ মামলায় এখনও পর্যন্ত আসামি ৯ হাজার ৩৩জন। মামলা না হওয়ায় অনেক অপরাধই হারিয়ে যায় ক্যাম্পের বিভিন্ন অলিগলিতে।

ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয় ৬টি বড় গ্রুপ। এসব গ্রুপের মধ্যে আছে আবার অনেকগুলো উপগ্রুপ। বিশ্লেষকরা বলছেন, নানা সংকটে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে আইনশৃঙ্খলার এমন অবনতি অনিবার্য। 

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘তাদের সন্তানদের নিয়ে তাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। তখন মানুষের মধ্যে এক ধরনের সন্ত্রাসী প্রবণতা বা এক ধরনের বিষণ্ণতা, না পাওয়ার অন্ধকার থেকে এ ধরনের কর্মকাণ্ডের সৃষ্টি হয়।’  

এদিকে, রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে করা মামলার অগ্রগতি নিয়ে আছে প্রশ্ন। বিচার কাজে ধীরগতি থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা, মনে করছেন সংশ্লিষ্টরা। 

সচেতন নাগরিক কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী বলেন, ‘তদন্তকারী কর্মকর্তারও আধুনিক প্রযুক্তিসহ নানা বিষয়ে আরও অগ্রবর্তী হওয়া উচিত। যার মাধ্যমে সত্যিকারের অপরাধী এবং অপরাধের কর্মকাণ্ডটা বিচারকের সামনে বেড়িয়ে আসবে।’ 

ইতোমধ্যে কক্সবাজার ও আশপাশের জেলার নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিশেষ টাস্কফোর্স।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘কক্সবাজারের নাগরিকদের বসবাসের যে পরিবেশ হুমকির মুখে। উখিয়াসহ অন্যান্য জায়গায় বসবাসরত নাগরিকরা বাস্তুচ্যুত হচ্ছেন। তারা ইচ্ছে করেই অন্য জায়গায় চলে যাচ্ছেন ভালো পরিবেশে বসবাস করার জন্যে।’

উখিয়া–টেকনাফের ৩৩ আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। যদিও সাম্প্রতিক সময়ে আসা অনেক অনিবন্ধিত রোহিঙ্গাও রয়েছে সেখানে।

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর