চাঁদপুর কচুয়ায় সড়কের দু-পাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

যানজট নিরসনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে সড়কের দুই পাশে নির্মিত তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকালে রহিমানগর বাজারে শতাধিক স্থাপনা ও কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রিজ পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কচুয়া-কালিয়াপাড়া সড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা হোটেল, কনফেকশনারি, মুদি দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেওয়া হয়। নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সড়কে যানজট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর