দুর্গাপূজার মণ্ডপ সেজেছে ইলিশ-জাল-জেলে ও সাম্পান নৌকায় 

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম

চাঁদপুরে দেখা গেল ব্যতিক্রমী পূজামণ্ডপ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এবার দেবী দুর্গাকে বরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্গাপূজার মণ্ডপ ইলিশ মাছ, জাল, জেলে, জেলে কারাগার ও সাম্পান নৌকায় সজ্জিত হলো ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। ব্যতিক্রমী এমন পূজামণ্ডপ দেখা গেল চাঁদপুরের পুরানবাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দিরে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর পূজার আরাধনার পাশাপাশি একটি সামাজিক বার্তা দিয়ে আসছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক চারুকলা বিভাগের শিক্ষার্থীর এক মাসের অক্লান্ত পরিশ্রমে নিপুন কারুকাজে সজ্জিত এই পূজামণ্ডপটি।

ব্যাতিক্রমী দূর্গাপূজার মণ্ডপটি সাজিয়ে নজর কেড়েছে ভক্তবৃন্দের। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন মা আসছেন জীবনের বার্তা নিয়ে; নদী বাঁচুক, ইলিশ ফিরুক ঘরে; জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জালভরে- এমন প্রতিপাদ্যকে নিয়ে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা বিলিয়ে দিচ্ছে দাসপাড়ার সনাতন ধর্মাবলম্বীরা। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামকরণে ব্যাতিক্রমী দূর্গাপূজার মণ্ডপটি সাজিয়ে নজর কেড়েছে ভক্তবৃন্দের।

নানা রঙ্গের বাতি ও ডেকোরেটরের কাজে পূজামণ্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে। কটশিট দিয়ে তিন সাইজের সাত শ ইলিশ, জেলে, জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে অপরাধী জেলে, সাম্পান নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা-বেচা, ইলিশ চত্ত্বরসহ ফুটিয়ে তোলা প্রাকৃতিক নানান দিক। ইলিশময় পুরো এই সাজসজ্জাময় মণ্ডপটির নাম দেওয়া হয়েছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। আগেও এই মণ্ডপে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন তারা।

ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা না মানলে শাস্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন এ বিষয়ে কথা হয় মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার দাসের সঙ্গে। তিনি জানান, এ পূজামণ্ডপটির সভাপতির দায়িত্ব পালন করছেন ১৭ বছর ধরে। নদীমাতৃক এই চাঁদপুরে ইলিশ রক্ষা করতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে এবার এই মণ্ডপটি সাজানো হয়েছে। আগামীতে সামাজিক সচেতনতার জন্য আরও ভালো কিছু বার্তা দিতে চান মন্দির কমিটি।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজা মণ্ডপটি পরিদর্শনে গিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই বার্তা পুরো দেশের জন্য। ইলিশ রক্ষা করতে হবে। এমন বার্তা দেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর