ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে শহরের সকল ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট সমিতি। এতে সাধারণ মানুষ ও রোগীরো চরম দুর্ভোগে পড়েছেন।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বরাদ্দ বৈধ দোকান অবৈধ বলে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে  কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

আজ সোমবার সকাল থেকে ফার্মেসি বন্ধ রেখে ওষুধ সমিতি এ কর্মসূচি ঘোষণা করে। এতে শহরের সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ।

কলেজের গেট নির্মাণের কথা বলে মার্কেটটি উচ্ছেদের দাবিতে হঠাৎ শিক্ষার্থীদের আন্দোলনে নামে। গত কয়েকদিন ধরে এই দাবিতে তাঁরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন। এরই প্রেক্ষিতে সদর সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে রোববার সাত দিনের সময় দিয়ে ১৪ ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটের ১৪টি দোকান বৈধভাবে ভাড়া নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন। তাঁরা নিয়মিত ভাড়া দিয়ে আসছেন। অথচ সম্প্রতি বরাদ্দ দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য পূর্বে চুক্তিনামামূলে ছয় মাস সময় দাবি করলেও কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। এ অবস্থায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও এর ন্যায় সঙ্গত সমাধান চান উচ্ছেদ আতঙ্কে থাকা ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর