ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু মহালে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা 

নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু মহাল পরিচালনায় জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত নাসিরাবাদ গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়াকে (৩৪) দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।’ 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর