বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী এক মঞ্চে, চাইলেন রিভিউ

‘আমরা ধানের শীষকে ভালোবাসি। যোগ্য প্রার্থী পেলে আমরা এই সিট উপহার দিতে পারব। নবীনগরের মানুষের চাওয়া, স্পন্দন বুঝে প্রার্থী দিতে হবে।’ 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম

দল মনোনীত প্রার্থীকে অযোগ্য দাবি করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়নের রিভিউ চেয়েছেন সাত মনোনয়ন প্রত্যাশী। এক মঞ্চে দাঁড়িয়ে এ এই দাবি জানান তারা।

বুধবার বিকেলে রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি সমাবেশের আয়োজন করে।

সমাবেশ থেকে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট আবদুল মান্নানকে অযোগ্য আখ্যায়িত করে দলের অন্য ৭ মনোনয়ন প্রার্থী এবং দলীয় নেতারা।

তারা বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনারা চেনেন। তিনি ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নবীনগরের মাটিতে পা রাখেননি। কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তাকে। সুখেদুখে নবীনগরের মানুষের পাশে ছিলেন না। তার নূন্যতম সাপোর্টার নেই।’

মনোনয়ন রিভিউ করার দাবি জানিয়ে তারা আরও বলেন, ‘আমরা ধানের শীষকে ভালোবাসি। যোগ্য প্রার্থী পেলে আমরা এই সিট উপহার দিতে পারব। নবীনগরের মানুষের চাওয়া, স্পন্দন বুঝে প্রার্থী দিতে হবে।’

অ্যাডভোকেট মান্নানের সমর্থনে আয়োজিত ২২ নভেম্বরের জনসভা প্রতিহত করাসহ অযাচিত ব্যক্তিকে ধানের শীষ নিয়ে যেখানে সেখানে মিটিং করতে না দেওয়ারও আহ্বান জানান তারা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল করিমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত তকদীর হোসেন মো. জসিম, সায়েদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, কে. এম. মামুন অর রশীদ, রাজীব আহসান চৌধুরী।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক পৌর মেয়র মাঈনুদ্দিন মাঈনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সায়ীদ। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর