নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল 

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে দলের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী- সমর্থকরা এই মশাল মিছিল করে।

পৌরসভার আলীয়াবাদ গোলচত্বর থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মশাল মিছিলটি শুরু হয়ে নবীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য মো. হযরত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. আল মামুন, মো. ইকবাল হোসেন, আশরাফ হোসেন রুবেল, রাজু খান, রুবেল আকরাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস।’

নিরপেক্ষ জনমতের ভিত্তিতে ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির ঘোষিত প্রার্থী পুনঃর্বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবি করেন।

উল্লেখ্য, এ আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে আসছে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর