সাবেক এমপি এবাদুল করিমের মৃত্যু

এবাদুল করিমের মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২ দিন আগে হাসপাতালটিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এবাদুল করিমের মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২ দিন আগে হাসপাতালটিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

এবাদুল করিম বুলবুল ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবাদুল করিম বুলবুল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের সন্তান। তিনি অনেক মসজিদ, মাদরাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি।

এবাদুল করিম বুলবুল মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন। আজ বাদ আছর ঢাকার বনানী সোসাইটি জামে মসজিদে নামাজে জানাযা শেষে সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর