কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিহত ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। 

 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহতের বাবা বলেন, ‘আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আজ সকালে ফেসবুকের মাধ্যমে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।’  

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘নিহত ওই যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’

 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর