ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবারো গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার অধীন কালীবাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোঃ জালাল (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবককে চিকিৎসার জন্য  ঢাকায় পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করেই কালীবাড়ি মোড় এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে জালাল গুলিবিদ্ধ হন। জালাল পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া এলাকায় ভাড়াটিয়া বাসিন্দা।

পুলিশ জানায়, টিএন্ডটি পাড়ায় কোনো একটি বিচার শালিসকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তার জেরেই গোলাগুলির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জালালকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঙ্কন বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ।

এর আগে গত মাসে নবীনগর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত এবং বিএনপি'র এক নেতা আহত হন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর