হোমনা থানা হেফাজতে থাকা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  

কুমিল্লায় হোমনা থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামের এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার হোমনা থানায় এ ঘটনা ঘটে। 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

কুমিল্লায় হোমনা থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামের এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার হোমনা থানায় এ ঘটনা ঘটে। 

ওই নারীকে নিয়মিত একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ তাঁকে আদালতে সোপর্দ করার কথা ছিল বলে পুলিশ জানিয়েছে।

হামিদা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী।

ওসি জানান, হামিদা ওরফে ববিতা নামে ওই নারী বুধবার সকালে তার সতীনের ছেলে সায়মন (১১) নামে এক শিশুর পেটে ছুরিকাঘাত করেন। পরে সায়মনকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই ছেলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার বিকেল ৫টার দিকে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, পরে ওই নারীকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

ওই নারী আসামিকে থানার হাজতখানার বাইরে অন্য একটি রুমে রাখা হয়েছে- এমন প্রশ্নের জবাবে ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ওই নারীর ৪ বছরের একটি বাচ্চা আছে, তাই তাকে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। এছাড়া তার সাথে অন্য নারী আসামি ও নারী গ্রামপুলিশ ছিল।’

ওসি আরও বলেন, ‘যেহেতু থানা হেফাজতে এ ঘটনা ঘটেছে, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছার পর তার সুরতহাল শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর