হয়ত অন্য পার্টি করে, কিন্তু গোপনে ভোট আমাকেই দেবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী উঠান বৈঠকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রকাশ্যে অন্য দলের সঙ্গে থাকলেও খেটে খাওয়া মানুষ গোপনে তাকেই ভোট দেবে। শাপলাকলিতে ভোট চান তিনি।

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্য দল করলেও নির্বাচনে ভোট তাকেই দেবেন খেটে খাওয়া মানুষেরা। আজ শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, ‘সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে- হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক ১০ টাকার জন্য কোনদিন আসবে না। হয়তো অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে, কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ আমাকে দিয়ে আর যাই হোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনোদিনও সম্ভব না।’ 

হাসনাত আরও বলেন, ‘গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাঁট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিট্যান্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিট্যান্স যোদ্ধা, যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।’ 

সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে শাপলাকলিতে ভোট চান তিনি। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুলের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। কুমিল্লা...
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর