চট্টগ্রাম বন্দরে ধর্মঘট কর্মসূচি স্থগিত

দুদিন বিরতি দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে সম্পৃক্ত থাকায় রোববার বিকেলে সংগ্রাম পরিষদের ১৪ নেতাকে সাময়িক বহিষ্কার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বদলীকৃতদের জন্য বরাদ্দকরা বাসাও বাতিল করা হয়।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ এএম

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট কর্মসূচি স্থগিতচট্টগ্রাম বন্দরে ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিনগত মধ্যরাতে সংগঠনের সমন্বয়কারী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেন।

এক ভিডিও বার্তায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়কারী হুমায়ুন কবীর জানান, রোববার সন্ধ্যায় তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের দমনমূলক আচরণের প্রেক্ষিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। পরে রাতে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী পরিষদ সদস্য এবং বন্দর-পতেঙ্গা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক হয়। বৈঠকে নির্বাচন এবং রমজানের ভোগ্যপণ্য খালাসের সুবিধার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান হুমায়ুন কবীর।

এদিকে, দুদিন বিরতি দিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে সম্পৃক্ত থাকায় রোববার বিকেলে সংগ্রাম পরিষদের ১৪ নেতাকে সাময়িক বহিষ্কার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বদলীকৃতদের জন্য বরাদ্দকরা বাসাও বাতিল করা হয়।

বন্দর এলাকা থেকে গ্রেপ্তারকৃত ৫ কর্মচারীর বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট মামলা না করায় তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে৷ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর